ফিরছেন ইয়ার্ডি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিকেটে ফিরছেন মাইকেল ইয়ার্ডি। গত মাসে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালের ঠিক আগে বিষণ্নতায় আক্রান্ত হয়ে দেশে ফিরে গিয়েছিলেন এই ইংলিশ অলরাউন্ডার। সেই ইয়ার্ডি আবারও প্রথম শ্রেণীর ক্রিকেট খেলার জন্য প্রস্তুত। কাউন্টি দল সাসেক্সের অধিনায়ক তিনি। এই দলেরই কোচ মার্ক রবিনসন জানিয়েছেন, তাঁর শিষ্য এখন বিষণ্নতা জয়ের পথে।আগামী সপ্তাহে সাসেক্স-ল্যাংকাশায়ার ম্যাচ দিয়েই ফিরতে পারেন ইয়ার্ডি। ওয়েবসাইট।