ফিরছেন উইলশেয়ার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রয় হজসনের সময়টা এখন একটু উদ্বেগেই কাটার কথা। ইংলিশ লিগ এখন শিরোপা নির্ধারণী শেষ দৌড়টা দিচ্ছে, অনাহূত চোটে আবার কাকে না কাকে হারিয়ে বসেন! তবে ইংল্যান্ড কোচকে একটা সুসংবাদ দিয়েছেন আর্সেন ওয়েঙ্গার। আর্সেনাল কোচ জানিয়েছেন, ক্লাবের ইংলিশ মিডফিল্ডার জ্যাক উইলশেয়ার বিশ্বকাপের আগেই পুরোপুরি সেরে উঠবেন, ‘সে হালকা দৌড়ানো শুরু করেছে। দুই বা তিন সপ্তাহের মধ্যে পুরো ফিট হয়ে উঠবে।’ খবরটা হজসনকেও জানিয়েছেন ওয়েঙ্গার, ‘আমি রয় হজসনকে জানিয়েছি, উইলিশেয়ারকে তিনি পাবেন। আর জ্যাক বিশ্বকাপে দারুণ একটা চমক হতে পারে।’ গত মার্চে ডেনমার্কের সঙ্গে ইংল্যান্ডের প্রীতি ম্যাচে পায়ের পাতার হাড়ে চিড় ধরেছিল উইলশেয়ারের। এর পর থেকেই মাঠের বাইরে ২২ বছর বয়সী মিডফিল্ডার। রয়টার্স।