ফিরছেন ক্লোসা, লাম খেলবেন র্যাইট ব্যাকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিপক্ষে প্রথম একাদশে মাঠে নামছেন জার্মানির মিরোস্ল্লাভ ক্লোসা। সুযোগ পাচ্ছেন ব্রাজিলের রোনালদোর করা বিশ্বকাপে সর্বোচ্চ ১৫ গোলের রেকর্ড ছাড়িয়ে যাওয়ারও। আগের ম্যাচে ভালো না করায় গোটশেকে বাদ দিয়ে পুরোনো এই সৈনিকের ওপরই ভরসা রাখছেন কোচ জোয়াকিম লো। আজকের ম্যাচে অধিনায়ক ফিলিপ লাম ফিরছেন র্যাইট ব্যাকে।
ফ্রান্সের বিপক্ষে জার্মানির একাদশও ঘোষণা করেছেন লো। তাঁরা হলেন নয়্যার, লাম, বোয়েটাং, হ্যামেলস, হুভেডেস, খেদিরা, শোয়েনস্টেইগার, মুলার, ক্রুস, ওজিল ও ক্লোসা। ওয়েবসাইট