ফিরছেন ট্রট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়েস্ট ইন্ডিজকে ওয়ানডে সিরিজে হারানোর পরদিনই আরেকটি সুখবর পেল ইংল্যান্ড। ক্রিকেটে ফিরছেন জোনাথন ট্রট। মানসিক অবসাদে ক্রিকেটে মনোযোগ হারিয়ে অস্ট্রেলিয়া সফরের মাঝপথেই দেশে ফেরা ব্যাটসম্যান ফিরছেন কাউন্টি ক্রিকেটে। কাউন্টি দল ওয়ারউইকশায়ার কাল নিশ্চিত করেছে এটা। ওয়ারউইকশায়ারের সঙ্গে প্রাকমৌসুম সফরে বারবাডোজে না গেলেও ১ এপ্রিল গ্লস্টারশায়ারের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়েই ফিরবেন দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত এই ব্যাটসম্যান। ওয়েবসাইট।