ফিরছেন না কোলম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌসুম শেষে দেশে গিয়ে আরিয়েল কোলম্যান জানালেন, আর বাংলাদেশে ফিরছেন না। পরিবারকে সময় দিতে হবে। তাই শেখ জামাল ধানমন্ডি আসন্ন মৌসুমে পাচ্ছে না তাদের আর্জেন্টাইন ফিটনেস ট্রেনারকে। নতুন কাউকেও আনবে না লিগ চ্যাম্পিয়নরা। অর্থাৎ একটা ভালো এবং প্রয়োজনীয় উদ্যোগ আবার বন্ধ হয়ে গেল। উল্লেখ্য, কোলম্যান বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে কাজ করতে প্রথম এসেছিলেন তাঁর স্বদেশি কোচ ডিয়েগো ক্রুসিয়ানির হাত ধরে।