ফিরছেন পার্ক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এসএ গেমসে সোনা জিততে না পারলেও বাংলাদেশের সাঁতারুরা মনে করেন, দক্ষিণ কোরিয়ান কোচ পার্ক তে গুন থাকায় তাঁদের পারফরম্যান্স অনেক ভালো হয়েছে। তাই এই কোচকে যেভাবেই হোক আবারও ফিরে পেতে চান। পূরণ হতে যাচ্ছে সাঁতারুদের আশা। ফেডারেশন সূত্র জানিয়েছে, ভিসা পেলে দু-একদিনের মধ্যেই ঢাকা ফিরে আসছেন পার্ক।আগেরবার ছয় মাসের ওপরে ছিলেন। গত মাসে এসএ গেমস শেষে ফিরে যান। তখন তাঁর বেতন-ভাতা দিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। এবার ফেডারেশন নিজস্ব ব্যবস্থাপনায় আনছে। আপাতত এ মাসে কলকাতায় অনুষ্ঠেয় ইন্দো-বাংলা গেমস শেষ হওয়া পর্যন্ত হবে তাঁর মেয়াদকাল। তবে অর্থের সংস্থান করতে পারলে কিংবা বিওএ এগিয়ে এলে দীর্ঘমেয়াদে কোরিয়ান কোচকে রাখবে ফেডারেশন।