ফিরছেন ভিলানোভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যানসারকে জয় করে শিগগিরই ডাগ-আউটে ফিরছেন টিটো ভিলানোভা। বার্সেলোনা কোচের শরীরে ক্যানসার বাসা বেঁধেছে আগেই। ২০ ডিসেম্বর দ্বিতীয়বারের মতো লালাগ্রন্থির টিউমারের অস্ত্রোপচার করায় ভিলানোভার মাঠে ফেরা নিয়ে সংশয় ছিলই। বার্সেলোনার কোচ হিসেবে বিকল্প কিছু নামও শোনা যাচ্ছিল। কিন্তু পরশু বার্সেলোনার সভাপতি সান্দ্রো রোসেল দুবাইয়ে ক্রীড়া সম্মেলনে এসে বলেছেন, ‘আমি মনে করি, ১৫ থেকে ২০ দিনের মধ্যেই সে (ভিলানোভা) কাজে ফিরতে পারবে।’ এএফপি।