ফিরছেন মৃত্যুঞ্জয়ী আবিদাল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠে ফিরছেন ক্যানসারের সঙ্গে যুদ্ধে জয়ী এরিক আবিদাল। গত এপ্রিলে যকৃৎ প্রতিস্থাপনের আগে যে চিকিৎসকেরা ছিলেন সংশয়ে, সেই তাঁরাই আবিদালকে পূর্ণ সম্মতি দিয়েছেন অনুশীলনের। বার্সেলোনার মূল দলের বাইরে অনুশীলন শুরুও করে দিয়েছেন ফরাসি ডিফেন্ডার। বার্সেলোনার মূল দলের হয়ে অনুশীলন শুরু করবেন শিগগিরই। আর বার্সেলোনার জার্সি গায়ে আগামী জানুয়ারিতেই তাঁকে দেখা যেতে পারে মাঠে।২০১১ সালের মার্চে প্রথম ধরা পড়ে শরীরে বাসা বেঁধেছে প্রাণঘাতী ক্যানসার, যকৃতে টিউমারের আকারে। দ্রুতই অস্ত্রোপচার করানো হয়। কিন্তু প্রথম অস্ত্রোপচারে সমস্যা হওয়ায় এ বছরের মার্চে এসে চিকিৎসকেরা নিশ্চিত হন, তাঁর যকৃৎই প্রতিস্থাপন করতে হবে। যকৃৎ প্রতিস্থাপনের আগে চিকিৎসকেরাই সংশয় প্রকাশ করেছিলেন, আর হয়তো কোনো দিন সে ফুটবল খেলতে পারবে না। এমনকি তাঁর জীবনই ছিল হুমকির মুখে। আবিদাল নিজেই তো অবাক হয়ে ভাবেন, যকৃৎ প্রতিস্থাপনের পরও যে বেঁচে আছেন, এটা তাঁর ভাগ্য।ফুটবল মাঠের মতো জীবনের এই যুদ্ধেও কঠোর অধ্যবসায় এবং দৃঢ় মানসিকতার পরিচয় দিয়েছেন আবিদাল। এ জন্য সম্প্রতি তাঁকে দেওয়া হয়েছে ১৩তম প্রিক্স পিরিনিজ পুরস্কার। এই পুরস্কারের জন্য শুভানুধ্যায়ী সবাইকে ধন্যবাদ জানিয়ে ৩৩ বছর বয়সী ডিফেন্ডার বলেছেন, ‘আমি আবার ফুটবল খেলার জন্য লড়াই করব। আর যদি খেলতে না-ও পারি, সমস্যা নেই। জীবনটা কাটিয়ে দেব পরিবারের সঙ্গেই।’ ওয়েবসাইট।