ফিরছেন ম্যাকগিলও
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুঞ্জনটা শোনা যাচ্ছিল কয়েক দিন ধরেই। কাল নিশ্চিত করলেন স্টুয়ার্ট ম্যাকগিল নিজেই। বিগ ব্যাশ টি-টোয়েন্টি খেলতে শেন ওয়ার্নের মতো অবসর থেকে ফিরছেন এই লেগ স্পিনারও। ৪০ বছর বয়সী ম্যাকগিল খেলবেন সিডনি সিক্সার্সে। বহু আলোচিত ওয়ার্ন-ম্যাকগিল দ্বৈরথও তাই হচ্ছে। ওয়ার্ন নাম লিখিয়েছেন মেলবোর্ন স্টারসে।২০০৮ সালের মেতে আন্তর্জাতিক ও প্রথম শ্রেণীর ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন ম্যাকগিল। ৪৪ টেস্টে ২০৮ উইকেট নেওয়া স্পিনার ফেরার ঘোষণা দিয়ে জানালেন, ‘টি-টোয়েন্টি সম্পর্কে কিছু ধারণা আমার আছে। আমার সব সময়ই মনে হয়েছে, বেশি বয়সীদের জন্য টি-টোয়েন্টি বেশ ভালো ক্রিকেট।’ ওয়ার্ন-ম্যাকগিল ছাড়াও বিগ ব্যাশে খেলতে অবসর ভেঙে ফিরেছেন ম্যাথু হেইডেন, ব্র্যাড হগরা। ওয়েবসাইট।