ফিরছেন যুবরাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইনজুরির কারণে বিশ্বকাপের পর থেকে দলের বাইরে। এখন ফুসফুসের টিউমার থেকে আরোগ্যলাভের চেষ্টা চালিয়ে যাচ্ছেন যুবরাজ সিং। ভারতীয় এই অলরাউন্ডার জানিয়েছেন অস্ট্রেলিয়া সফরে ওয়ানডে সিরিজ দিয়ে আবার ক্রিকেটে ফেরার কথা।‘অস্ট্রেলিয়ায় ওয়ানডে সিরিজে প্রস্তুত হতে পারব আমি। আর অপেক্ষা করতে পারছি না। ভারতের জার্সি গায়ে আবারও মাঠে নামতে চাই’—টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন যুবরাজ।যুবরাজ আরও বলেন, ‘খেলার বাইরের দিনগুলো খুব কষ্টের। যখন মাঠে থাকি, সব ভুলে যাই। ব্যথা, ভয় সব নিমিষে উড়ে যায়।’টিউমারের প্রকৃতি সম্পর্কে নিশ্চিত হতে ডাক্তারি অনেক পরীক্ষা-নিরীক্ষা করাতে হয়েছে যুবরাজকে। পরে দেখা গেছে, টিউমার ততটা জটিল নয়। চিকিত্সার মাধ্যমে সহজেই সারিয়ে ফেলে সম্ভব। সুখবরটা জানার পর কেমন লেগেছিল, সেটা জানাতেও ভুলে যাননি যুবরাজ, ‘দীর্ঘ সময় পর সেদিন হেসেছিলাম। হাসিটা ছিল একেবারে ভিন্ন রকম, যেন নতুন জীবন পেলাম।’