ফিরতে চান ক্যাপেলা
ক্যানসার আক্রান্ত স্ত্রীর পাশে থাকতেই রুই ক্যাপেলা দেশে গেছেন দিন কয়েক আগে। লিগের মাঝপথে পর্তুগিজ কোচের দেশে যাওয়া একটা প্রশ্ন তুলে দিয়েছে অনেকের মনে। ক্যাপেলার মোহামেডান-অধ্যায় কি তাহলে শেষ?
মোহামেডানের ডাইরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়া প্রশ্নটিকে নাকচ করে বলছেন, ‘স্ত্রী একটু সুস্থ হলেই ফিরবেন কোচ। চাকরি ছেড়ে যাননি। মোহামেডানও অব্যাহতি দেয়নি। মানবিক কারণেই লিগের গুরুত্বপূর্ণ সময়েও তাঁকে ছুটি দেওয়া হয়েছে। স্ত্রীর পাশে কিছু সময় কাটিয়ে দলের দায়িত্বে ফিরবেন আবার।’
ক্যাপেলার ঢাকায় ফেরার পরিকল্পনা আদৌ আছে কি? থাকলে কবে নাগাদ ফিরবেন? পর্তুগালে যোগাযোগ করে কৌতূহল দূর হলো কাল।
মুঠোফোনে খুদে বার্তায় মোহামেডান কোচ জানালেন, ‘১০ জুন আমার স্ত্রীর অস্ত্রোপচার। ভীষণ ব্যস্ত সময় যাচ্ছে। ১০-১৫ জুনের আগে আমি ঢাকায় ফিরতে পারব না, এটা নিশ্চিত বলতে পারি। জানি আমি দেশে আসায় দলের ক্ষতি হচ্ছে। কিন্তু আমি অসহায়। স্ত্রীর পাশে থাকতেই হচ্ছে।’
আরও আগেই নাকি দেশে যাওয়ার জন্য টিকিট কেটেছিলেন ক্যাপেলা, দাবি মোহামেডান-কর্তাদের। তাঁরা নাকি কোচকে বুঝিয়ে টিকিট বাতিল করে রেখে দেন। শেষ পর্যন্ত আর আটকানো যায়নি। কর্তারা যা-ই বলুন, কোচ এভাবে দেশে ফিরলে নানা প্রশ্ন উঠবেই। রাতের অন্ধকারে বাংলাদেশ থেকে কোচ চলে যাওয়ার অনেক উদাহরণ যে আছে। জাতীয় দলের ক্রোয়েশিয়ান কোচ রবার্ট রুবচিচ বাফুফের কাউকে কিছু না জানিয়ে এক রাতে ঢাকা ছাড়েন নীরবে। পরে বকেয়া বেতন দাবি করে ফিফায় নালিশ পর্যন্ত করেন।
ক্যাপেলার ব্যাপারটা হয়তো সে রকম নয়, তবে প্রশ্নবোধক চিহ্ন ঠিকই ঝুলছে। ঢাকা ফিরে সব জল্পনার অবসান ঘটাতে পারেন পর্তুগিজ কোচ নিজেই। এ নিয়ে কী ভাবছেন? ‘স্ত্রীর অস্ত্রোপচারের পর জুনের দ্বিতীয় সপ্তাহে আমি মুক্ত। তখন ঢাকা ফেরা সম্ভব’, জানালেন ক্রিস্টিয়ানো রোনালদোর দেশের কোচ৷
মোহামেডানও তাকিয়ে সেদিকেই৷ ��-aH�V ��W imanLipi; color:black'>
শিরোপা জিতেছে তিন ম্যাচ বাকি থাকতেই। গত সপ্তাহে রোমার িবপক্ষে ১-০ ব্যবধানে জয়ে জুভেন্টাস গড়ে ফেলে সিরি ‘আ’তে এক মৌসুমে সবচেয়ে বেশি (৩২) জয় ও সবচেয়ে বেশি (৯৯) পয়েন্ট—দু-দুটো রেকর্ড। পরশু লিগের শেষ ম্যাচে ক্যালিয়ারিকে ৩-০ গোলে হারিয়ে ইতালির প্রথম ক্লাব হিসেবে জুভেন্টাস পেরিয়ে গেল ১০০ পয়েন্টের মাইলফলকও (১০২)। এএফপি।