ফিরতে পারেন ক্যাটিচ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলতে পারেন ভাগ্যের খেল। এই কদিন আগে মাইকেল ক্লার্ককে নিয়ে কী শাপশাপান্তই না করলেন! কত অভিযোগ। দুজনের মধ্যে হাতাহাতির ঘটনাও ফাঁস হয়ে গিয়েছিল। ক্লার্কের কারণেই আর জাতীয় দলে ফেরা হচ্ছে না বলে মন্তব্যও করেছিলেন। সেই সাইমন ক্যাটিচ নাকি ফিরতে পারেন ভারতের বিপক্ষে বক্সিং ডে টেস্টেই। দলে একের পর এক চোটের কারণে যে অবস্থা দাঁড়িয়েছে, তাতে ক্লার্কই নাকি সবুজ সংকেত দিয়েছেন ক্যাটিচকে ফেরানোর ব্যাপারে।আগে থেকেই ইনজুরির সমস্যায় অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডের বিপক্ষে গত টেস্টে হারার পর একরকম জরুরি অবস্থাই জারি করা হয়েছে। বিকল্প যে উপায়গুলো নিয়ে নাড়াচাড়া করা হচ্ছে, এর মধ্যে আছে ক্যাটিচকে ফেরানো। এমন খবর দিয়েছে চ্যানেল নাইন। ৩৬ বছর বয়সী এই ওপেনারও ‘অতীত’ ভুলে যেতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন তাঁর ম্যানেজার। এএফপি।