ফিরলেন আফ্রিদি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেষ সুযোগ পেলেন শহীদ আফ্রিদি! ওয়ানডে ক্রিকেটে নিজের সামর্থ্য প্রমাণের এই সুযোগটা আফ্রিদি পেয়েছেন দক্ষিণ আফ্রিকা সফরের দলে ডাক পেয়ে। কালই পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে পিসিবি। গত ডিসেম্বরের ভারত সফরে টি-টোয়েন্টি খেললেও ওয়ানডে দলে জায়গা হয়নি আফ্রিদির। কাল দল ঘোষণার সময় প্রধান নির্বাচক ইকবাল কাশিম ব্যাখ্যা করেছেন সাবেক অধিনায়ককে কেন দলে ফেরানো হলো সেটার, ‘আমাদের মনে হয়েছে, ওয়ানডে সিরিজে আজমলের বিকল্প একজন স্পিনার দরকার। আর নিজের সামর্থ্যের প্রমাণ দেওয়ার জন্য আফ্রিদির হয়তো এটাই শেষ সুযোগ।’ এএফপি।১০ মার্চ শুরু হবে ওয়ানডে সিরিজ। অবশ্য এর আগেই ১ ও ৩ মার্চ হবে দুটি টি-টোয়েন্টি ম্যাচ।