ফিরলেন আবিদাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠে ফিরলেন এরিক আবিদাল। যকৃতের রোগে আক্রান্ত হওয়ায় এক বছরের বেশি সময় মাঠের বাইরে ছিলেন বার্সেলোনার তারকা এই ডিফেন্ডার। যকৃত্ প্রতিস্থাপন শেষে সুস্থ হয়ে গতকাল শনিবার রাতে বার্সার হয়ে মাঠে নামেন আবিদাল।লা লিগায় মায়োর্কার বিপক্ষে ম্যাচের শুরু থেকে অবশ্য মাঠে ছিলেন না ৩৩ বছর বয়সী আবিদাল। খেলার ৭০ মিনিটে জেরার্ড পিকের বদলি হিসেবে মাঠে নামেন তিনি। খেলেন ম্যাচের শেষ পর্যন্ত। তবে আবিদাল কতক্ষণ খেলেছেন এটা গুরুত্বপূর্ণ নয়। জীবনযুদ্ধে জয়ী হয়ে তিনি যে আবারও প্রতিযোগিতামূলক ফুটবলে খেলছেন, এটাই অনেক কিছু।ম্যাচ শেষে স্প্যানিশ একটি টেলিভিশনকে দেওয়া প্রতিক্রিয়ায় আবিদাল বলেন, ‘এক বছর পর খেললাম। এটা আমার কাছে বিশেষ একটা মুহূর্ত।’২০১২ সালের ফেব্রুয়ারি থেকে মাঠের বাইরে ছিলেন। ফ্রান্সের সাবেক এই ফুটবলারের যকৃত্ প্রতিস্থাপন হয় গত বছরের এপ্রিলে। সূত্র: রয়টার্স।