ফিরলেন আরাফাত সানি, ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্মশালায় টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিং করতে পাঠিয়েছে হল্যান্ড। এশিয়া কাপ ফাইনালের একাদশে একটি পরিবর্তন এসেছে বাংলাদেশ দলে। পেসার আবু হায়দারের জায়গায় এসেছেন বাঁহাতি স্পিনার আরাফাত সানি।

টসের পর অধিনায়ক মাশরাফি প্রথমে ব্যাটিং করে প্রতিপক্ষের সামনে বড় লক্ষ্য ছুঁড়ে দেওয়ার কথাই বললেন, ‘এটা আলাদা চ্যালেঞ্জ। কন্ডিশন (ভারতের) অনেকটাই এক। আশা করি, ব্যাটসম্যানরা ভালো রান করতে পারবে এবং জিততে পারবে।’
বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ, আরাফাত সানি ও আল আমিন।