ফিরলেন আশরাফুল-জুনায়েদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কন্ডিশনিং ক্যাম্প শেষ। রোববার থেকেই শুরু হচ্ছে জিম্বাবুয়ে সফরের আসল প্রস্তুতি। আজ এই সিরিজের জন্য ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবির নির্বাচক কমিটি। ডাক পাওয়া ক্রিকেটারদের ৩ জুলাই সকাল ৮টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কোচ সারোয়ার ইমরানের কাছে রিপোর্ট করতে হবে।বিশ্বকাপের পর অস্ট্রেলিয়া সিরিজে বাদ পড়া মোহাম্মদ আশরাফুল ও জুনায়েদ সিদ্দিক আছেন প্রাথমিক দলে। ২৩ জনের মধ্যে একেবারেই নতুন মুখ বাঁহাতি স্পিনার ও ব্যাটসম্যান ইলিয়াস সানি। নাসির হোসেনও প্রায় নতুন। এই অফ স্পিনার-ব্যাটসম্যান ছিলেন বিশ্বকাপের ৩০ সদস্যের প্রাথমিক দলে।অস্ট্রেলিয়া সিরিজের দলে থাকা মাশরাফি বিন মুর্তজাকে জিম্বাবুয়ে সিরিজে ডাকা হয়নি। অস্ট্রেলিয়া থেকে হাঁটুতে অস্ত্রোপচার করার পর পুনর্বাসন-প্রক্রিয়ার মধ্যে আছেন এই পেসার। মাঠে ফিরতে পারবেন নভেম্বরে।প্রাথমিক দল: সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), ইমরুল কায়েস, জুনায়েদ সিদ্দিক, মোহাম্মদ আশরাফুল, রকিবুল হাসান, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদউল্লাহ, নাঈম ইসলাম, আবদুর রাজ্জাক, শফিউল ইসলাম, রুবেল হোসেন, মোহাম্মদ সোহরাওয়ার্দী, নাজমুল হোসেন, শাহরিয়ার নাফীস, অলক কাপালি, সৈয়দ রাসেল, জহুরুল ইসলাম, রবিউল ইসলাম, শুভাগত হোম চৌধুরী, সগীর হোসেন (উইকেটকিপার), নাসির হোসেন, মোহাম্মদ ইলিয়াস।