ফিরলেন টেলর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁকে নিয়ে নিউজিল্যান্ডের ক্রিকেটে এই কদিন কম নাটক হয়নি। বিতর্কিতভাবে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়ার পর তিনি নিজেই নিয়েছিলেন সাময়িক স্বেচ্ছা নির্বাসন। অবশেষে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসছেন রস টেলর। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের দলে আছেন তিনি। ওয়েবসাইট।শ্রীলঙ্কা সফর শেষে অধিনায়কত্ব কেড়ে নেওয়ার পর টেলর অভিযোগ করেছিলেন, কোচ মাইক হেসনের কাছ থেকে কখনোই সমর্থন পাননি। সে সময় কোচের সঙ্গে তাঁর সম্পর্কের ফাটলটাও স্পষ্ট হয়ে গিয়েছিল। কোচ হেসনই পরশু টেলরের ফিরে আসার সুখবরটি দিয়েছেন। টি-টোয়েন্টি দলে নতুন মুখ হামিশ রাদারফোর্ড। সাবেক কিউই অধিনায়ক কেন রাদারফোর্ডের ২৩ বছর বয়সী ছেলে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকতার পুরস্কার পেলেন।