ফিরলেন পন্টিং, ওয়াটসন ও জনসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্রাম শেষে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ফিরেছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং, অলরাউন্ডার শেন ওয়াটসন ও বাঁহাতি পেসার মিচেল জনসন। ওয়াটসন অবশ্য খেলবেন ওয়ানডে সিরিজের আগে একমাত্র টি-টোয়েন্টিটাও। এই তিনজনকে জায়গা দিতে ভারতের বিপক্ষে সিরিজে না খেলেও বাদ পড়েছেন ডেভিড ওয়ার্নার ও ক্যালাম ফার্গুসন। দলে একমাত্র নতুন মুখ বাঁহাতি স্পিনার জেভিয়ার ডোহার্টি।৩১ অক্টোবর একমাত্র টি-টোয়েন্টি। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ৩ নভেম্বর, মেলবোর্নে। এই ম্যাচে অভিষেক হয়ে যেতে পারে ২৭ বছর বয়সী ডোহার্টির। কারণ, প্রথম ম্যাচটায় খেলবেন না দলের মূল স্পিনার হরিজ। অ্যাশেজ প্রস্তুতির জন্য হরিজ ওই সময় খেলবেন শেফিল্ড শিল্ডের ফার্স্ট ক্লাস ম্যাচে। চোটের কারণে দলে নেই তিন পেসার—ডগ বলিঞ্জার, শন টেইট ও রায়ান হ্যারিস। তার পরও জায়গা হয়নি ব্রেট লির। দীর্ঘ চোট কাটিয়ে ফেরা পেসারকে তাড়াহুড়ো করে খেলাতে চায় না ক্রিকেট অস্ট্রেলিয়া।অস্ট্রেলিয়ার ওয়ানডে দল: শেন ওয়াটসন, শন মার্শ, রিকি পন্টিং (অধি.), মাইকেল ক্লার্ক, ক্যামেরন হোয়াইট, ব্র্যাড হাডিন, স্টিভেন স্মিথ, জন হ্যাস্টিংস, নাথান হরিজ, মাইকেল হাসি, মিচেল জনসন, ক্লিন্ট ম্যাকাই, পিটার সিডল, জেভিয়ার ডোহার্টি, মিচেল স্টার্ক।