ফিরলেন পানেসার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে সিরিজ শেষ হতে না-হতেই আবারও পাকিস্তানকে ফিরে যেতে হবে নিজেদের ‘হোম’ বানিয়ে ফেলা আরব আমিরাতেই। এখানেই যে ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের তিন টেস্ট, চারটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টির সিরিজ। গতকালই এই সফরের জন্য টেস্ট দল ঘোষণা করেছে ইংল্যান্ড। ১৬ জনের দলে ঢুকেছেন মন্টি পানেসার। সর্বশেষ ২০০৯-এর জুলাইয়ে টেস্ট খেলেছেন এই বাঁহাতি স্পিনার।