ফিরলেন পিটারসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দল ঘোষণার আগে সব আলোচনা ছিল কেভিন পিটারসেনকে নিয়ে। তবে দল ঘোষণার পর তাঁকে ছাপিয়ে গেলেন স্টুয়ার্ট মিকার। ভারতে ওয়ানডে সিরিজের দলে ফিরেছেন দেশের মাটিতে একই প্রতিপক্ষের বিপক্ষে ওয়ানডে সিরিজে বিশ্রাম নেওয়া পিটারসেন। চমক বলতে হবে মিকারকে। জেমস অ্যান্ডারসনকে বিশ্রাম দেওয়াতেই সুযোগ পেয়েছেন সারের ২২ বছর বয়সী পেসার। মিকারকে দিয়ে আরও ভারী হলো ইংল্যান্ড দলে ‘ভিনদেশিদের’ পাল্লা। কেপি-ট্রটদের মতো তিনিও দক্ষিণ আফ্রিকান! দলে ফিরেছেন দুই অলরাউন্ডার ক্রিস ওকস ও স্কট বর্থউইক। ১৪ অক্টোবর হায়দরাবাদে শুরু হবে পাঁচ ওয়ানডে ও একটি টি-টোয়েন্টির সিরিজ।ইংল্যান্ড দল: অ্যালিস্টার কুক (অধিনায়ক), জোনাথন বেয়ারস্টো, ইয়ান বেল, রবি বোপারা, স্কট বর্থউইক, টিম ব্রেসনান, জেড ডার্নব্যাখ, স্টিভেন ফিন, ক্রেইগ কিসওয়েটার, স্টুয়ার্ট মিকার, সামিত প্যাটেল, কেভিন পিটারসেন, গ্রায়েম সোয়ান, জোনাথন ট্রট, ক্রিস ওকস। ওয়েবসাইট।