ফিরলেন ফ্লিন-ব্রাউনলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই বছরেরও বেশি সময় পর নিউজিল্যান্ডের টেস্ট দলে ফিরলেন ড্যানিয়েল ফ্লিন। আগামী শুক্রবার শুরু হতে যাওয়া তৃতীয় তথা শেষ টেস্টের দলে ফিরেছেন ডিন ব্রাউনলিও।প্রথম টেস্ট বৃষ্টিতে ভেসে যাওয়ার পর দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ড হেরে গেছে তিন দিনেই। ওয়েলিংটনের তৃতীয় টেস্টটি তাই স্বাগতিকদের বাঁচা-মরার ম্যাচ। ঘরের মাঠে সিরিজ বাঁচাতে হলে ওয়েলিংটন টেস্টে জিততেই হবে। সেই আশাতেই ফ্লিন-ব্রাউনলিকে নিয়ে গতকাল ১৪ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। ওয়েবসাইট।২৬ বছর বয়সী ফ্লিন সর্বশেষ টেস্টটি খেলেছিলেন ২০০৯ সালের ১১-১৫ ডিসেম্বর, নেপিয়ারে পাকিস্তানের বিপক্ষে। গত অস্ট্রেলিয়া সফরে দলের সর্বোচ্চ রানসংগ্রাহক ব্রাউনলি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম দুই টেস্ট খেলতে পারেননি চোটের কারণে। এঁদের দুজনকে জায়গা করে দিতে বাদ পড়েছেন ফর্মে না থাকা ওপেনার রব নিকোল ও পেসার ব্রেন্ট আর্নেল।