ফিরলেন বারাথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোটামুটি দ্রুতই তাঁর অপেক্ষা শেষ। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে ডাক পেয়েছেন আদ্রিয়ান বারাথ। বাংলাদেশের সঙ্গে ওয়ানডে সিরিজে চোট পেয়েছিলেন, তাই টেস্ট সিরিজ থেকেও বাদ পড়েন। দেশে ফিরে যাওয়া এই ওয়েস্ট ইন্ডিজ ওপেনারের বদলি খুঁজে নিয়েছিল টিম ম্যানেজমেন্ট। লেন্ডল সিমন্স এসেছেন ঢাকায় বদলি হিসেবে।এখন চোট কাটিয়ে সুস্থ বারাথ। ভারত সফরের টেস্ট দলে তাঁর থাকাটা তাই অনুমিতই ছিল। বাদ পড়েছেন সিমন্স। দলে পরিবর্তন এই একটিই। ক্রিস গেইলের খবর কী? না, এবারও উপেক্ষিতই রইলেন গেইল।৬ নভেম্বর দিল্লিতে শুরু ভারত-ওয়েস্ট ইন্ডিজ তিন টেস্ট সিরিজের প্রথমটি। ১৪ নভেম্বর থেকে কলকাতায় দ্বিতীয় টেস্ট, ২২ নভেম্বর মুম্বাইয়ে শুরু তৃতীয় টেস্ট। এরপর আছে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। ওয়েবসাইট।ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দল: ড্যারেন স্যামি (অধিনায়ক), আদ্রিয়ান বারাথ, কার্লটন বাফ, দেবেন্দ্র বিশু, ক্রেইগ ব্রাফেট, ড্যারেন ব্রাভো, শিবনারায়ণ চন্দরপল, ফিদেল অ্যাডওয়ার্ডস, কার্ক অ্যাডওয়ার্ডস, কাইরান পাওয়েল, দিনেশ রামদিন, রবি রামপল, কেমার রোচ, মারলন স্যামুয়েলস ও শেন শিলিংফোর্ড।