ফিরলেন মার্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে জায়গা পাকাই করে ফেলেছিলেন। টেস্টেও সেই পথে ছিলেন। অভিষেক টেস্টে সেঞ্চুরিয়ান পরের টেস্টে করেছিলেন ৮১। কিন্তু পরের পাঁচ টেস্টে আর একটি ফিফটি পর্যন্ত না করতে পেরে দলেই জায়গা হারালেন। হারাতে বসেছিলেন পথও। অ্যালকোহল-প্রীতির পুরোনো রোগ মাথাচাড়া দেওয়ায় চলে গিয়েছিলেন আড়ালে। তবে নিজের সঙ্গে লড়াইয়ে শেষ পর্যন্ত আরেকবার জিতলেন শন মার্শ। সদ্য সমাপ্ত বিগ ব্যাশে সর্বোচ্চ রান করে বাঁহাতি ব্যাটসম্যান ফিরেছেন শ্রীলঙ্কার বিপক্ষে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলে।জাতীয় দল থেকে বাদ পড়ার পর মাত্রাতিরিক্ত পানাসক্তির কারণে বাদ পড়েছিলেন রাজ্য দল থেকেও। তবে জাতীয় দলের সাবেক ব্যাটিং কোচ জাস্টিন ল্যাঙ্গার ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার দায়িত্ব নেওয়ার পর আলাদা নজর দেন মার্শের দিকে। ল্যাঙ্গারের ছোঁয়াতেই আবার ফেরা। মার্শের নিজের ভাষায় ‘অন্ধকার সময়কে পেছনে ফেলা’। বিগ ব্যাশে নয় ইনিংসে পাঁচ ফিফটিসহ ৪১২ রান করেছেন মার্শ ৫৮.৮৫ গড়ে।সর্বোচ্চ রান-সংগ্রাহক মার্শের মতো বিগ ব্যাশের সর্বোচ্চ উইকেটশিকারি (১৪টি) বেন লফলিনও ফিরেছেন জাতীয় দলে। ফিরেছেন ব্যাটসম্যান অ্যাডাম ভোজেস ও পেস বোলিং অলরাউন্ডার জেমস ফকনারও। বাদ পড়েছেন ডেভিড হাসি। ২৬ ও ২৮ ডিসেম্বর টি-টোয়েন্টি ম্যাচ দুটি হবে সিডনি ও মেলবোর্নে। ওয়েবসাইট।অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দল: জর্জ বেইলি (অধিনায়ক), বেন কাটিং, জেভিয়ার ডোহার্টি, জেমস ফকনার, অ্যারন ফিঞ্চ, বেন লফলিন, শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক, অ্যাডাম ভোজেস, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার।