ফিরলেন মার্শ, বাদ বেইলি
৩১ বছর বয়সে টেস্ট অভিষেক। আর অভিষেকেই ৫-০ তে অ্যাশেজ জয়। ব্যাট হাতে নিজে বড় কিছু করতে পারেননি, তবে দলীয় সাফল্যে জর্জ বেইলির অভিষেক সিরিজটা কেটেছে স্বপ্নের মতো। কিন্তু এর মধ্যে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি অধিনায়ক টের পেলেন টেস্ট ক্রিকেটের কঠিন বাস্তবতা। দক্ষিণ আফ্রিকা সফরের অস্ট্রেলিয়ার টেস্ট দল থেকে বাদ পড়েছেন বেইলি। ক্রিকইনফো।
৩টি টেস্ট ও ৩টি টি-টোয়েন্টি খেলতে ২৯ জানুয়ারি দক্ষিণ আফ্রিকায় যাচ্ছে অস্ট্রেলিয়া। সেঞ্চুরিয়নে প্রথম টেস্ট শুরু হবে ১১ ফেব্রুয়ারি। কাল ঘোষিত অস্ট্রেলিয়ার ১৫ সদস্যের টেস্ট দলে একমাত্র নতুন মুখ অ্যালেক্স ডুলান। জেমস প্যাটিনসন, জ্যাকসন বার্ড ও অলরাউন্ডার জেমস ফকনারের সঙ্গে প্রায় দুবছর পর ফিরেছেন শন মার্শ।
অস্ট্রেলিয়ার টেস্ট দল: মাইকেল ক্লার্ক (অধিনায়ক), ব্র্যাড হাডিন (সহ-অধিনায়ক ও উইকেটকিপার), জ্যাকসন বার্ড, অ্যালেক্স ডুলান, জেমস ফকনার, রায়ান হ্যারিস, মিচেল জনসন, শন মার্শ, নাথান লায়ন, জেমস প্যাটিনসন, ক্রিস রজার্স, পিটার সিডল, স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, শেন ওয়াটসন।