ফিরলেন মাহারুফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেড় বছরেরও বেশি সময় পর শ্রীলঙ্কার ওয়ানডে দলে ফিরলেন অলরাউন্ডার ফারভিজ মাহারুফ ও চানাকা ভেলেগেদারা। আগামী মাসে অস্ট্রেলিয়ায় ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের দলে ডাক পেয়েছেন তাঁরা। দুজনই সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০১০ সালে জুনে শ্রীলঙ্কায় এশিয়া কাপে। দক্ষিণ আফ্রিকায় ব্যর্থতার পর নতুন অধিনায়ক নির্বাচিত হয়েছেন মাহেলা জয়াবর্ধনে। সহ-অধিনায়ক থাকছেন অ্যাঞ্জেলো ম্যাথুসই। ৫ ফেব্রুয়ারি শুরু টুর্নামেন্টের অন্য দল ভারত। রয়টার্স।