ফিরলেন মেন্ডিস
একজন কুমার সাঙ্গাকারা থাকায় সীমিত ওভারের ক্রিকেটের উইকেটকিপিং নিয়ে আর ভাবতে হয়নি শ্রীলঙ্কাকে। সাঙ্গাকারার চোট-বিশ্রামে কিপিং গ্লাভস পরে কাজ চালিয়ে নিয়েছেন চান্ডিমাল-দিলশান। তবে এবার একজন বিশেষজ্ঞ কিপার নিল শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়া সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন ২২ বছর বয়সী উইকেটকিপার কুশল পেরেরা। চোটের কারণে সফর শেষ হয়ে গেছে সাঙ্গাকারার। আরেক দফা চোট কাটিয়ে দলে ফিরেছেন অজন্তা মেন্ডিস। টি-টোয়েন্টি বিশ্বকাপে চোট পেয়ে ছিটকে পড়া মেন্ডিস সর্বশেষ ওয়ানডে খেলেছেন গত জানুয়ারিতে। সর্বশেষ দল থেকে বাদ পড়েছেন চামারা কাপুগেদেরা ও থারিন্ডু কৌশল। ওয়েবসাইট।শ্রীলঙ্কা ওয়ানডে দল: মাহেলা জয়াবর্ধনে, অ্যাঞ্জেলো ম্যাথুস, তিলকরত্নে দিলশান, উপুল থারাঙ্গা, লাহিরু থিরিমান্নে, দিনেশ চান্ডিমাল, লাসিথ মালিঙ্গা, নুয়ান কুলাসেকারা, থিসারা পেরেরা, আকিলা দনঞ্জয়া, অজন্তা মেন্ডিস, জীবন মেন্ডিস, সুরাঙ্গা লাকমল, রঙ্গনা হেরাথ, কুশল পেরেরা, শামিন্দা ইরাঙ্গা।