ফিরলেন মোহামেডানের ফুটবলাররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে গতকাল অনুশীলনে ফিরেছেন মোহামেডানের ফুটবলাররা। বকেয়া বেতনের দাবিতে আগের দুই দিন অনুশীলন বর্জন করেছিলেন তাঁরা। বঙ্গবন্ধু স্টেডিয়ামে আজ ব্রাদার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে মোহামেডানের দ্বিতীয় পর্ব শুরু। মূলত এই ম্যাচ সামনে রেখেই খেলোয়াড়দের অনুশীলনে ফেরা বলে জানা গেছে।দলের কোচ সাইফুল বারী জানালেন, ‘খেলোয়াড়েরা কাল সবাই অনুশীলন করেছে। আমি ওদের সবাইকে চাঙা করার চেষ্টা করেছি। বলেছি যা হয়েছে সেটা যেন সবাই ভুলে যায়।’ দলের সহকারী ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকীব জানিয়েছেন, ‘আগামী মাসের ৭ তারিখের মধ্যে বকেয়া টাকা পাওয়ার আশ্বাসেই ফুটবলাররা অনুশীলনে ফিরেছে।’