ফিরলেন রাজ্জাক-মালিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ ধরে নিয়েছিলেন অনেকে। কিন্তু আরও অনেকবারের মতো সেটিকে ভুল প্রমাণ করলেন আবদুল রাজ্জাক। পাকিস্তানের টি-টোয়েন্টি দলে ফিরেছেন এই অলরাউন্ডার। ফেরার তালিকায় আরেকটি উল্লেখযোগ্য নাম শোয়েব মালিক। ওয়ানডে সিরিজ শেষে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। ১৩ ও ১৫ নভেম্বর দুবাইয়ের এই দুটি ম্যাচের জন্য কাল ঘোষিত পাকিস্তানের ১৪ সদস্যের দলে রাজ্জাক-মালিকের ফেরাটাই বড় চমক।
রাজ্জাক ফিরলেন এক বছরেরও বেশি সময় পর। পাকিস্তানের পক্ষে সর্বশেষ খেলেছিলেন গত বছর শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপে। এই দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই মার্চে সর্বশেষ টি-টোয়েন্টি খেলা মালিক ওয়ানডে খেলেছেন জুনে চ্যাম্পিয়নস ট্রফিতেও। রাজ্জাক-মালিকের সঙ্গে টি-টোয়েন্টি দলে ফিরেছেন উমর আকমল ও আবদুর রেহমানও। আকমল-রেহমান অবশ্য চলমান ওয়ানডে সিরিজের দলেও আছেন।
তাঁদের জায়গা দিতে সর্বশেষ জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন আসাদ আলী, আনোয়ার আলী, হারিস সোহেল, জুলফিকার বাবর ও সরফরাজ আহমেদ। ওয়েবসাইট।