ফিরলেন সাকিব ও শফিউল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আয়ারল্যান্ড ও হল্যান্ড সফরের জন্য কাল ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ফিরেছেন জিম্বাবুয়ে সফরের সময় বিশ্রাম নেওয়া সাকিব আল হাসান। চোট কাটিয়ে ফিরেছেন পেসার শফিউল ইসলামও। বাদ পড়েছেন আনামুল হক ও ফরহাদ রেজা। আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে আগামী ১৮, ২০ ও ২১ জুলাই। সব ম্যাচই হবে বেলফাস্টে। এরপর হল্যান্ডের হেগে ২৪ ও ২৫ জুলাই স্কটল্যান্ড ও স্বাগতিক দলের বিপক্ষে আরও দুটি টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শেষ হবে এই সফর।বাংলাদেশ দলতামিম ইকবাল, মোহাম্মদ আশরাফুল, জুনায়েদ সিদ্দিক, জহুরুল ইসলাম, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, নাসির হোসেন, জিয়াউর রহমান, মোহাম্মদ ইলিয়াস, আবদুর রাজ্জাক, মাশরাফি বিন মুর্তজা, শফিউল ইসলাম, নাজমুল হোসেন ও আবুল হাসান।