ফিরলেন হাফিজ-তালহা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৯ মার্চে পাকিস্তান-শ্রীলঙ্কার সেই টেস্টের কথা নিশ্চয়ই মনে আছে? শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসী হামলায় লাহোর টেস্ট ভেস্তে গিয়েছিল তৃতীয় দিনেই। পাকিস্তান তো বটেই, সেই টেস্টটা ভুলে যেতে চাইবেন মোহাম্মদ তালহাও। সেই টেস্টেই অভিষেক হয়েছিল এই ফাস্ট বোলারের, ওটাই এখনো একমাত্র টেস্ট হয়ে আছে তালহার। ওয়েবসাইট।
শ্রীলঙ্কার বিপক্ষেই অপেক্ষার অবসান হতে পারে তালহা, ডাক পেয়েছেন টেস্ট দলে। দলে ফিরেছেন আরও দুজন। ওয়ানডে সিরিজের দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন মোহাম্মদ হাফিজ, আর চোট কাটিয়ে এসেছেন পেসার উমর গুল। ৩১ ডিসেম্বর আবুধাবিতে শুরু হবে তিন টেস্ট সিরিজের প্রথমটি।