ফিরে আসছে দামাল স্মৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ঘরোয়া ক্রিকেটে একসময় নিয়মিত ও জনপ্রিয় টুর্নামেন্ট ছিল দামাল সামার ক্রিকেট টুর্নামেন্ট। পরে নাম বদলে যেটি হয়েছিল দামাল স্মৃতি টুর্নামেন্ট। বাংলাদেশের ক্রিকেটের অগ্রযাত্রার পার্শ্বপ্রতিক্রিয়ায় হারিয়েই গিয়েছিল টুর্নামেন্টটি। তবে এ বছরই আবার নতুন রূপে দেখা যেতে পারে টুর্নামেন্টটিকে। আগের মতো প্রিমিয়ার লিগের দলগুলো নয়, টুর্নামেন্ট হলে এবার খেলবে প্রথম বিভাগের দলগুলো।চূড়ান্ত সিদ্ধান্ত নেবে টেকনিক্যাল কমিটি ও বোর্ড, তবে বিসিবির পরিচালনা কমিটির সভায় সবাই মোটামুটি সম্মত এ ব্যাপারে। সভায় প্রস্তাবটা তুলেছিলেন সিসিডিএমের প্রতিনিধি, তবে তাঁর প্রস্তাব ছিল প্রথম বিভাগের দলগুলোকে নিয়ে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্টের মাধ্যমে মৌসুমের সূচনা করা। কিন্তু মৌসুম-সূচক টুর্নামেন্ট টি-টোয়েন্টি হলে ক্রিকেটারদের ওপর বাজে প্রভাব ফেলতে পারে ভেবে সিদ্ধান্ত হয় ওয়ানডে টুর্নামেন্টের। শুরুর সম্ভাব্য তারিখ ১৫ অক্টোবর। সভায় ঘরোয়া ক্রিকেটের বর্ষপঞ্জিও ঠিক করা হয়েছে, এটিও চূড়ান্ত করবে টেকনিক্যাল কমিটি।