প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয়বারের মতো সিংহাসন পুনরুদ্ধার করলেন রাফায়েল নাদাল। লাল দুর্গের রাজা এবার হার্ড কোর্টে দুর্দান্ত ফর্মের সুবাদেই তৃতীয়বারের মতো উঠলেন এটিপি র্যাঙ্কিংয়ের শীর্ষে। শীর্ষে ওঠা, নেমে যাওয়া, আবার ফিরে আসা; এই মিউজিক্যাল চেয়ার খেলায় পুরুষ টেনিসে সবচেয়ে বেশি জিতেছেন জন ম্যাকেনরো। ১৯৮০ সালের ৩ মার্চ প্রথম শীর্ষে ওঠার পর আরও ১৩ বার ১ নম্বর স্থানটা পুনরুদ্ধার করেছেন সাবেক মার্কিন তারকা। তাঁরই স্বদেশি পিট সাম্প্রাস আছেন এর পরই। ১০ বার হূত সিংহাসন ফিরে পেয়েছেন সব মিলিয়ে ২৮৬ সপ্তাহ শীর্ষে থাকা সাম্প্রাস।