অলিম্পিকে ফিরে এল কুস্তি। বেসবল/সফটবল ও স্কোয়াশকে ভোটে হারিয়েই ২০২০ ও ২০২৪ অলিম্পিকে জায়গা করে নিয়েছে তিন হাজার বছরের পুরোনো খেলাটি। কাল বুয়েনস এইরেসে আন্তর্জাতিক অলিম্পক কমিটির (আইওসি) সদস্যদের গোপন ভোটে নির্ধারিত হয়েছে কুস্তির ভাগ্য। ৯৫ জন ভোটারের ৪৯ জনই ভোট দিয়েছেন কুস্তির পক্ষে। গত ফেব্রুয়ারিতে আইওসি ২০২০ অলিম্পক থেকে বাদ দিয়েছিল কুস্তিকে। এএফপি।