ফিরে গেলেন গেইল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এলেন, দেখলেন, জয় করলেন এবং চলে গেলেন! এক ম্যাচ খেলেই বিপিএল মাতিয়ে গতকাল সন্ধ্যায় আবার ফিরে গেলেন ক্রিস গেইল। ক্যারিবীয় ‘দানব’ আসলে এসেছিলেন এক ম্যাচের জন্যই। তবে পরশুর ঝোড়ো সেঞ্চুরির পর তাঁকে রেখে দেওয়ার সব চেষ্টাই করেছে ঢাকা গ্ল্যাডিয়েটরস। কিন্তু সাম্প্রতিক চোট আর ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের শঙ্কা মিলিয়ে গেইল রাজি হননি ফাইনাল পর্যন্ত থাকতে। পিঠের চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ দুটি ওয়ানডেতে খেলতে পারেননি গেইল। জিম্বাবুয়ে সিরিজ সামনে রেখে তাই গেইলকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি উইন্ডিজ বোর্ড। কাইরন পোলার্ডকে অবশ্য ফাইনালে পাচ্ছে ঢাকা। তবে ফাইনালে ঢাকার প্রতিপক্ষ যে দলই হোক, একটা বড় স্বস্তি নিয়ে অন্তত নামতে পারবে তারা।