কেমন ছিল খেলার মাঠ: ২০১৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সাদা পোশাকে রঙিন জয়

বাঁধাই করে রাখার মতো এক ছবি। বাংলাদেশের জন্য যে ছবি চিরকালীন এক আনন্দের উৎস। অক্টোবরে টেস্টে ইংল্যান্ডকে হারিয়ে নতুন ইতিহাস লিখল বাংলাদেশ। সেই জয় ছিল এক বালক-বীরের কীর্তিধন্য—মেহেদী হাসান মিরাজ! চট্টগ্রাম টেস্টে অভিষেকেই ৭ উইকেট পাওয়ার পর ঢাকা টেস্টে ১২ উইকেট—১৯ উইকেট নিয়ে সিরিজটি নিজের করে নেন ১৯ বছর বয়সী এই অফ স্পিনার। বাঁধভাঙা উচ্ছ্বাস মিরাজই তো করবেন!

.
.

তামিমই প্রথম
২০১৫ সালের ছন্দটা তামিম ইকবাল টেনে এনেছেন এই বছরেও। মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপ, সেপ্টেম্বরে আফগানিস্তান ও অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন এই বাঁহাতি ওপেনার। বাংলাদেশের হয়ে প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি করেছেন এ বছর। বাংলাদেশের হয়ে এক পঞ্জিকাবর্ষে ক্রিকেটের তিন সংস্করণেই সেঞ্চুরি করার কীর্তি গড়েছেন ২০১৬ সালেই।

.
.

সাফল্যের হাসি
গত সেপ্টেম্বরে বাংলাদেশ আলোড়িত হয়েছে মেয়েদের অনূর্ধ্ব-১৬ ফুটবল দলের সাফল্যে। টানা পাঁচ ম্যাচ জিতে পুরো ১৫ পয়েন্ট নিয়ে টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে ওঠে কৃষ্ণা-সানজিদারা।

.
.

জোড়া সাফল্য
সাঁতারু মাহফুজা খাতুন শিলার জন্য এবারের বছরটা স্মরণীয়ই হয়ে থাকবে। এসএ গেমসে জোড়া সোনা জিতেছেন। ফেডারেশনের বঞ্চনার শিকার হওয়া নৌবাহিনীর সাঁতারু মোক্ষম জবাব দিতে অপেক্ষায় ছিলেন। মঞ্চটা পেয়েই জ্বলে ওঠেন, পরপর দুই দিন জিতলেন ১০০ মিটার ও ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকের সোনা।

.
.

জলমানবের বিদায়
লন্ডনে অবসর নিয়েও দুই বছর আগে আবার ফেরেন সুইমিংপুলে। মাইকেল ফেল্প্সের ফিটনেস আর জয়ের তাড়না নিয়ে তাই কিছু প্রশ্ন ছিল রিওতে। আমেরিকান কিংবদন্তি জবাব দিলেন আরও ৫টি অলিম্পিক সোনা জিতে। সোনার পদক হলো রেকর্ড ২৩টি, সব মিলিয়ে অলিম্পিক পদক ২৮টি।

.
.

ট্র্যাজেডি
ছবির হাসিমুখগুলো হয়তো এখন গল্প করছেন স্বর্গে বসে। কিন্তু তাঁদের জন্য এখনো কাঁদছে শাপেকোয়েনস, কাঁদছে ফুটবল। বিমান দুর্ঘটনায় পৃথিবী ছেড়ে গেছেন ব্রাজিলের ক্লাবটির প্রায় সব খেলোয়াড়। কোপা লিবার্তাদোরেস ফাইনালের প্রতিপক্ষ অ্যাটলেটিকো ন্যাসিওনালের অনুরোধেই ট্রফিটা শাপেকোয়েনসকে দেওয়া হয়। কিন্তু এতগুলো জীবনের মূল্যে তো ট্রফিটা চায়নি শাপেকোয়েনস!


সাফল্যের আলো

.
.

‘ট্রেবল ট্রেবল’
বেইজিংয়ে চমক। লন্ডনে কিংবদন্তি। রিওতে অমরত্ব! ‘অমর’ হয়েই রিও অলিম্পিকের মঞ্চ থেকে বিদায় নিয়েছেন উসাইন সেন্ট লিও বোল্ট! অলিম্পিকে দুবার ‘স্প্রিন্ট ডাবল’ই তাঁর আগে কেউ জেতেনি, বোল্ট তা লন্ডনেই জিতেছেন, সঙ্গে ১০০ মিটার রিলে। রিওতেও এল ১০০, ২০০ ও ১০০ মিটার রিলের সোনা, হলো ‘ট্রেবল ট্রেবল’।

.
.

অবশেষে
কী অসহ্য অপেক্ষা! ক্লাবের হয়ে ট্রফির পর ট্রফি জিতলেও আন্তর্জাতিক পর্যায়ে ক্রিস্টিয়ানো রোনালদো ছিলেন শূন্য হাতে। পর্তুগালের অপেক্ষা তো আরও বেশি, ক্যাবিনেটে কোনো আন্তর্জাতিক শিরোপাই ছিল না। আক্ষেপ ঘুচল এবার। টুর্নামেন্ট-পূর্ব ফেবারিট না হয়েও ইউরো জিতল পর্তুগাল, রোনালদোর হাত ধরেই।

.
.

এক নম্বর
ইউএস ওপেন শেষে সেরেনা উইলিয়ামসকে টপকে র্যাঙ্কিংয়ে এক নম্বর হয়েছেন অ্যাঞ্জেলিক কারবার। বছরজুড়ে ভালো খেলার পুরস্কার পেয়েছেন জার্মান তারকা। বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়ন শেষ গ্র্যান্ড স্লাম ইউএস ওপেনেও।

.
.

মারের ইতিহাস
বছরের প্রথম তিন গ্র্যান্ড স্লামের ফাইনালে ওঠা, দ্বিতীয়বারের মতো উইম্বলডন জয়, ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে দুবার অলিম্পিক জয়, নোভাক জোকোভিচকে টপকে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান অধিকার। পুরুষ টেনিসে ২০১৬ সালটা আসলে অ্যান্ডি মারের সাফল্যেরই গল্প।

জয়োচ্ছ্বাস

.
.

রিয়ালের তিন
কাছে গিয়েও জেতা হয়নি স্প্যানিশ লিগ। তবে জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদ এ বছর ভেসেছে চ্যাম্পিয়নস লিগ, উয়েফা সুপার কাপ আর ক্লাব বিশ্বকাপ জয়ের আনন্দে।

.
.

রূপকথা
৫০০০-১! গত মৌসুম শুরুর আগে লেস্টার সিটির শিরোপা জয়ের বাজির দর ছিল এমনই। এই অবিশ্বাস্য ব্যাপারটাকেই চাক্ষুষ সত্যি বানিয়েছে ক্লদিও রানিয়েরির দল—ক্লাবের ১৩২ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ইংল্যান্ড-সেরা। রূপকথা লিখলেন ভার্ডি-মাহরেজরা।

.
.

আনন্দাশ্রু
ট্রফি-কেসে ছিল না কেবল একটি ট্রফি। সে অভাব এ বছরই ঘুচেছে ব্রাজিলের। দেশকে প্রথমবারের মতো অলিম্পিক ফুটবলের সোনা জেতানোর পর নেইমারের কান্না।

ছবি: শামসুল হক, এএফপি ও রয়টার্স