ফিরে পাওয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কে বলে, অধিকার ছেড়ে দিয়ে সেটি ফেরত চাইতে নেই? অন্তত নিজের পরম আরাধ্য অলিম্পিক সোনা হারানোর পর সেটি আবার ফেরত পেলে, কে না নিতে চাইবেন? রিও অলিম্পিকে ফেন্সিংয়ে সোনা জিতেছিলেন ড্যানিয়েলে গ্রোজ্জো। কিন্তু এক ট্রেনযাত্রায় সামান্য সময়ের ঘুমই কাল হয়েছিল ২৫ বছর বয়সী ইতালিয়ান ফেন্সারের। নিজের প্রিয় ক্লাব জুভেন্টাসের ম্যাচ দেখতে তুরিনের ট্রেনে যাচ্ছিলেন গ্রোজ্জো। যাত্রাপথে চোখজোড়া একটু বুজেছিলেন, তাতেই বিপদ। ইতালিয়ান ফেন্সারের সঙ্গে থাকা ব্যাগ থেকে হাওয়া হয়ে গেল অলিম্পিকের সোনার মেডেল! কিন্তু সেটি এবার ফিরে পেলেন। সিনোরা মারা নামের এক নারী সেটি খুঁজে পান তুরিনের ট্রেনস্টেশনের পাশে ঝোপের মধ্যে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে যোগাযোগ করে সেটি ফেরত দেন গ্রোজ্জোকে। এএফপি।