ফিরেই জয় পেলেন রোনালদিনহো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিন পর আবার আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে ফিরেই জয়ের দেখা পেলেন রোনালদিনহো। গতকাল সোমবার ঘানার বিপক্ষে প্রীতি ম্যাচে ১-০ গোলের জয় পেয়েছে ব্রাজিল। ম্যাচের একমাত্র গোলটি করেছেন লিওনার্দো ডামিয়াও।গত বিশ্বকাপে দুঙ্গার ব্রাজিল দলে জায়গা পাননি রোনালদিনহো। এবার ব্রাজিলিয়ান লিগে ফ্লেমিঙ্গোর হয়ে তাঁর দুর্দান্ত পারফরমেন্স অগ্রাহ্য করতে পারেননি মেনো মেনজেস। প্রায় ১০ মাস পর ব্রাজিলের জার্সি গায়ে খেলতে নেমে কোচের আস্থার প্রতিদানটাও বেশ ভালোমতোই দিয়েছেন ৩১ বছর বয়সী এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার। গতকাল তিনি খেলেছেন পুরো ৯০ মিনিট। বেশ কয়েকটি বাঁকানো ফ্রি-কিক নিয়ে আবার তাঁর প্রত্যাবর্তনের কথাও জানিয়েছেন বেশ ভালোভাবেই। ঘানার বিপক্ষে জয়টা স্বস্তি এনে দিয়েছে কোচ মেনো মেনজেসকেও। কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পর থেকে বেশ চাপের মুখেই ছিলেন তিনি। শেষ ছয় ম্যাচের মধ্যে গতকাল দ্বিতীয় জয়টা পেয়েছে ব্রাজিল। প্রথমার্ধের ২৬ মিনিটেই নেইমারের চমত্কার এক পাস থেকে ঘানার জালে বল জড়িয়েছিলেন লিওনার্দো। কিন্তু রেফারি অফসাইডের বাঁশি বাজানোর ফলে গোলটি নাকচ হয়ে যায়। তবে প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে ব্রাজিলকে জয়সূচক একমাত্র গোলটি এনে দিয়েছেন লিওনার্দো। ওয়েবসাইট।