ফিরেই ফিফটি মাশরাফির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় তিন বছর পর প্রথম শ্রেণীর ক্রিকেটে ফিরেছেন মাশরাফি বিন মুর্তজা। জাতীয় লিগের চতুর্থ রাউন্ডের সবচেয়ে বড় খবর এটাই। অনেক দিন পর বড় দৈর্ঘ্যের ম্যাচে ফেরাটা খারাপ হয়নি জাতীয় দলের এই পেসারের। খুলনার হয়ে কাল সিলেটে ফিফটি করেছেন ঢাকা মহানগরের বিপক্ষে। সেঞ্চুরি পেয়েছেন একই দলের মোহাম্মদ মিঠুন। আর ৯ উইকেটে ৩৫৫ রান করে প্রথম দিনটাকে নিজেদের করে নিয়েছে এবারের লিগে প্রথম তিনটি ম্যাচই জেতা খুলনা। অন্য তিন ম্যাচে ছিল বোলারদের দাপট। তবে এর মধ্যেই বিকেএসপিতে সেঞ্চুরি করেছেন রাজশাহীর জহুরুল ইসলাম।খুলনার বড় ইনিংসে মিঠুন ও মাশরাফি ছাড়াও অবদান আছে এনামুল হকের (৭২)। দিনের একমাত্র শতরানের জুটিটি গড়েছেন মিঠুন ও এনামুলই (১২৩, চতুর্থ উইকেট)। প্রথম শ্রেণীর ক্রিকেটে মিঠুনের এটি ষষ্ঠ সেঞ্চুরি, ১৪১ বলে ১৬ চার ও ৩ ছক্কায় ১২০ রান করেছেন খুলনার উইকেটকিপার। আটে ব্যাট করে ১০ চার ও ১ ছয়ে ৫৮ করেছেন মাশরাফি। দিন শেষে মাশরাফির কণ্ঠে ছিল পরিতৃপ্তি, ‘ব্যাট করে ভালো লাগছে। মাঠে কোনো সমস্যা হয়নি। আগামীকাল (আজ) ১০-১২ ওভার বল করার করার আশা করছি।’বিকেএসপিতে জহুরুল পেয়েছেন প্রথম শ্রেণীর ক্রিকেটে নিজের দশম সেঞ্চুরি। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে করেছেন ১১৮ রান, রাজশাহী চট্টগ্রামের বিপক্ষে অলআউট ২৩৯ রানেই। বগুড়ায় ঢাকা বিভাগের বিপক্ষে তারিকের ৮৯ ও সোহরাওয়ার্দীর ৫৭ রানে ৯ উইকেটে ২৮২ রান নিয়ে দিন শেষ করেছে রংপুর। একটা সময়ে ৮৯ রানে ৫ উইকেট পড়ে গিয়েছিল রংপুরের। বরিশালে বরিশালের বিপক্ষে সারা দিনে ৮ উইকেট হারিয়ে মাত্র ১৯৩ রান করেছে সিলেট। ওপেনার সায়েম আলম ক্যারিয়ার সেরা ৮২ রান করলেও খেলেছেন ২০৩ বল।সং ক্ষি প্ত স্কো রখুলনা-ঢাকা মহানগর, সিলেটখুলনা ১ম ইনিংস: ৯০ ওভারে ৩৫৫/৯ (মিঠুন ১২০, এনামুল ৭২, মাশরাফি ৫৮, জিয়াউর ৩৯; আশরাফুল ৩/৭১, তাসকিন ২/৫০, তালহা ২/৬৮)।সিলেট-বরিশাল, বরিশালসিলেট ১ম ইনিংস: ৯০ ওভারে ১৯৩/৮ (সায়েম ৮২, মাবুদ ২৭; রাসেল ২/১০, কামরুল ২/৩০, ফরিদউদ্দিন ২/৩৮, মনির ২/৪৫)।রংপুর-ঢাকা বিভাগ, বগুড়ারংপুর ১ম ইনিংস: ৮৫ ওভারে ২৮২/৯ (তারিক ৮৯, সোহরাওয়ার্দী ৫৭, আলাউদ্দিন ব্যাটিং ৪১, মাহমুদুল ৩৩, সায়মন ৩০; শরীফ ৩/৫০, মোশাররফ ৩/৬১)।রাজশাহী-চট্টগ্রাম, বিকেএসপিরাজশাহী ১ম ইনিংস: ৮৮.২ ওভারে ২৩৯ (জহুরুল ১১৮, সানজামুল ৩০, জুবায়ের ২৬; ইয়াসিন ৪/৬৪, মনোয়ার ২/১৫, নূর হোসেন ২/৪৪)।