ফিরেছেন গেইল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অসুস্থ মায়ের পাশে থাকার জন্য জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে খেলা হয়নি ক্রিস গেইলের। তবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে খেলছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক। প্রথম দুই ওয়ানডের জন্য কাল গেইলকে অধিনায়ক করেই ঘোষণা করা হয়েছে ১৪ সদস্যের ওয়েস্ট ইন্ডিজ দল। বাদ পড়েছেন রামনরেশ সারওয়ান ও ডোয়াইন ব্রাভো। প্রথম ওয়ানডে আগামীকাল, গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে। ওয়েবসাইট।ওয়েস্ট ইন্ডিজ দল: ক্রিস গেইল (অধিনায়ক), আড্রিয়ান বারাথ, সুলেমান বেন, ডেভিড বার্নার্ড, শিবনারায়ণ চন্দরপল, নরসিং দিওনারায়ণ, আন্দ্রে ফ্লেচার, নিকিতা মিলার, কাইরন পোলার্ড, দিনেশ রামদিন, রবি রামপল, কেমার রোচ, ড্যারেন স্যামি ও ডোয়াইন স্মিথ।