ফিরেছেন ভিলানোভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টিটো ভিলানোভা মার্চেই ফিরবেন—আগেই জানিয়েছিল বার্সেলোনা। ক্যানসারের চিকিৎসা শেষে নিউইয়র্ক থেকে গতকাল বার্সেলোনায় ফিরেছেন কোচ। বার্সেলোনার ওয়েবসাইটে নিশ্চিত করা হয়েছে এই খবর। গত ডিসেম্বরে ভিলানোভার লালাগ্রন্থির টিউমারে অস্ত্রোপচার করা হয়। জানুয়ারিতে পাড়ি জমান নিউইয়র্কে। তাঁর অনুপস্থিতিতে বার্সেলোনার কোচিং দায়িত্বটা পালন করে যাচ্ছেন সহকারী কোচ জর্ডি রৌরা ও অ্যারেলি আলটিমিরা। বার্সার প্রত্যাশা শিগগিরই দলের সঙ্গে যোগ দেবেন ভিলানোভা। আগামী শনিবার লিগে সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচ বার্সার। এরপর আগামী ২ এপ্রিল প্যারিস সেন্ট জার্মেইয়ের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ। তার আগে কোচকে ডাগআউটে পাওয়াটা হবে বার্সেলোনার জন্য বড় পাওয়া। এএফপি।