ফিরোজ মাহমুদের অবসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযোদ্ধার হয়ে কাল শেষ ম্যাচটা খেললেন জাতীয় দলের সাবেক ডিফেন্ডার ফিরোজ মাহমুদ হোসেন (টিটু)। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ম্যাচের প্রথম ৩৭ মিনিট খেলেছেন, ক্লাব তাঁকে এদিন অধিনায়কত্ব দিয়ে সম্মান দেখিয়েছে। বাফুফে, শেখ জামাল, মুক্তিযোদ্ধা, সোনালী অতীত, রেফারিজ ও কোচেস অ্যাসোসিয়েশনসহ কয়েকটি সংগঠনের পক্ষ থেকে বিদায়বেলায় ফুলের তোড়া দেওয়া হয় ফিরোজ মাহমুদকে। একসময় ভালোই প্রতিশ্রুতি জাগানো এই ফুলব্যাক নানা কারণে ক্যারিয়ারটা টেনে নিতে পারলেন না, পরিস্থিতির কারণে তুলে রাখলেন বুট জোড়া।