ফিলিপ লামের প্রত্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিপ লামের চোয়ালবদ্ধ প্রতিজ্ঞা, শনিবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে চেলসির বিপক্ষে তাঁদের জিততেই হবে। বায়ার্ন মিউনিখের অধিনায়কের প্রত্যাশা, চ্যাম্পিয়নস লিগের ফাইনালের এই জয় তাঁদের নিয়ে যাবে ‘সোনালি প্রজন্মের’ কাতারে। ২০০১ সালের পর জার্মানির শীর্ষ এই ক্লাবের সমর্থকদের ভাসাবে আনন্দ আর গৌরবের সাগরে।শনিবার মিউনিখে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন লিগের ফাইনালের জন্য উন্মুখ হয়ে আছেন ফিলিপ লাম। এই শিরোপাটা তাঁকে জিততেই হবে। ইউরোপের সেরা ক্লাব করতেই হবে প্রাণপ্রিয় বায়ার্ন মিউনিখকে। ২০১০ সালে ফাইনালে উঠেও মাদ্রিদে ইন্টার মিলানের কাছে হেরে যাওয়ার সেই তিক্ত স্বাদ ভুলতেই যে শনিবার জয় পাওয়াটা জরুরি হয়ে দাঁড়িয়েছে।নিজের বয়সটা ২৮ পেরিয়ে যাচ্ছে। ক্যারিয়ারে শীর্ষ পর্যায়ের কোনো ট্রফিও জেতা হয়নি। একজন ফুটবলারের ফর্মের বিচারে শীর্ষ পর্যায়ে খুব বেশিদিন খেলতে পারবেন বলেও মনে করেন না এই জার্মান ফুটবলার। তবে যেকোনো দলের সোনালি প্রজন্মের কাতারে থাকার প্রাণান্তকর প্রত্যাশা তাঁর। আর কিছু না হোক, অন্তত স্মরণীয় হয়ে থাকার জন্যও শনিবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালটা জেতা লামের জন্য জরুরি হয়ে পড়েছে। ‘বয়সটা ২৮ হয়ে গেছে। আমি হয়তো আর খুব বেশিদিন শীর্ষ পর্যায়ে খেলতে পারব না। এ কারণেও কাপটা জেতা খুব জরুরি।’ লামের মন্তব্য।‘সোনালি প্রজন্মের কাতারে আসতে হলে আপনাকে বড় কোনো ট্রফি জিততেই হবে।’ বলেছেন লাম। তাঁর মতে, ফাইনালে যে দলই ওঠে, সেই কাপ জিততে চায়।তবে জয়ের প্রত্যাশা থাকলেও প্রতিপক্ষ চেলসিকে হালকাভাবে নিতে চান না ফিলিপ লাম। তিনি চেলসিকে ‘দেয়ালে পিঠ ঠেকে যাওয়া’ দল হিসেবে অভিহিত করে বলেন, ‘ওরা যেকোনো মূল্যে জিততে চাইবে।’ চেলসি সম্পর্কে লামের অভিমত, চ্যাম্পিয়নস লিগের ফাইনালে দলটির জয় ছাড়া গত্যন্তর নেই। কারণ, চ্যাম্পিয়ন হতে না পারলে ওরা আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার অধিকার হারাবে।’বায়ার্ন মিউনিখ যে চেলসিকে হালকাভাবে নিচ্ছে না, এটা জানাতে ভোলেননি লাম। তিনি বলেছেন, ‘যারা মনে করছে, বায়ার্ন খুব সহজেই ম্যাচটি জিতে যাবে, তাঁরা বোকার স্বর্গে বাস করছেন।’আরো একটি কারণে বায়ার্নের জন্য চ্যাম্পিয়ন হওয়াটা খুব জরুরি। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তাদের সাফল্য দলটিকে এনে দেবে দারুণ এক গৌরব। ১৯৬৫ সালের পর প্রথমবারের মতো নিজেদের মাঠে চ্যাম্পিয়নস লিগের শিরোপাজয়ী কোনো দল হওয়ার গৌরবের অধিকারী হওয়ার সুযোগ কে ছাড়তে চায় ! ১৯৬৫ সালে সানসিরোতে নিজেদের মাঠে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছিল ইন্টার মিলান। ২০১০ সালে মাদ্রিদে ইন্টার মিলানের কাছে হেরে যাওয়া বায়ার্নের দলটিতে ছিলেন ফিলিপ লাম। সেই দলের অনেকেই শনিবারের ফাইনালে চেলসির মুখোমুখি হবেন। লাম জানিয়েছেন, ওটা ছিল কষ্টকর স্মৃতি। সেই স্মৃতি আমরা পেছনে ফেলে এসেছি। ২০১০ সালের তুলনায় বায়ার্ন মিউনিখ এখন অনেকটাই উন্নত ও পরিণত দল।’ ওয়েবসাইট।