ফিলিপাইনে বাজে শুরু সিদ্দিকুরের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিলিপাইন ওপেনে শুরুটা ভালো হয়নি সিদ্দিকুর রহমানের। পারের চেয়ে ১ শট কম খেলে কাল প্রথম রাউন্ডে ১৩ জনের সঙ্গে যৌথভাবে আছেন ৩৮তম স্থানে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এমনিতেই এক দিন পর শুরু হয়েছে খেলা। তার ওপর খেলার পরিধিও কমিয়ে আনা হয়েছে, ৭২ হোলের বদলে খেলা হচ্ছে ৫৪ হোলে। খেলায় ফেরার সুযোগ তাই কমই থাকছে। কাল চারটি বার্ডির সঙ্গে মাত্র ১টি বগি করেন। কিন্তু ১৬ নম্বর হোলে এসে ডাবল বগি করাতেই সর্বনাশটা হয়েছে।
পারের চেয়ে ৬ শট কম খেলে লিডারবোর্ডের শীর্ষে কানাডার গলফার লিন্ডসে রেনল্ডস।