ফিলিপাইনে বিধ্বস্ত বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এএফসি চ্যালেঞ্জ কাপের চূড়ান্ত পর্বে ওঠার দারুণ সুযোগ এসে গিয়েছিল সামনে। কিন্তু সেই সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ। মিয়ানমারে এএফসি চ্যালেঞ্জ কাপের বাছাইপর্বের শেষ ম্যাচে হেরে বিদায় নিল টুর্নামেন্ট থেকে। কাল ইয়াঙ্গুনের অং সান স্টেডিয়ামে ফিলিপাইনের কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ।ম্যাচের ৪০ মিনিটে ইয়ান আরানেতা করেন প্রথম গোল। ৫৩ ও ৭৯ মিনিটে পরের দুটি আলবেগার গুইরাদোর। এর আগে গ্রুপের প্রথম ম্যাচে ফিলিস্তিনের কাছে ২ গোলে হারলেও মিয়ানমারের কাছে ২-০ গোলে জিতেছিল বাংলাদেশ। কাল জিতলেই চূড়ান্ত পর্বে জায়গা করে নিতে পারতেন এমিলি-শাকিলরা।ইয়ুথ ট্রেনিং সেন্টারে দিনের অন্য ম্যাচে ফিলিস্তিন স্বাগতিক মিয়ানমারকে হারিয়ে ৩-১ গোলে হারিয়ে উঠে গেছে ২০১২ সালের এএফসি চ্যালেঞ্জ কাপে। তাদের সঙ্গী হয়েছে ফিলিপাইন।হেরে খুবই হতাশ বাংলাদেশের কোচ রবার্ট রুবচিচ। ম্যাচ শেষে সেই অনুশীলনের ঘাটতির কথাই বলেছেন আবার, ‘এ ধরনের ম্যাচের জন্য মাত্র দুই দিনের অনুশীলন করার পর এমন ফল খুবই স্বাভাবিক। অথচ এই টুর্নামেন্টের জন্য ফিলিপাইন তিন মাস ধরে অনুশীলন করেছে। যদি আমরা দুই সপ্তাহও অনুশীলনের সময় পেতাম তাহলে ফল অন্য রকম হতে পারত।’ আজ ঢাকা ফিরবে বাংলাদেশ দল।