ফিলিপাইনে শীর্ষে সিদ্দিকুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরে পরপর দুটি টুর্নামেন্টে কাট মিস। খেই হারিয়ে ফেলা সিদ্দিকুর রহমান নিজেকে ফিরে পাওয়ার লড়াই শুরু করেছেন ফিলিপাইনে। কাল ম্যানিলায় ফিলিপাইন ওপেনের প্রথম দিনটা শীর্ষে থেকেই শেষ করেছেন বাংলাদেশি গলফার। পারের চেয়ে ৬ শট কম খেলা সিদ্দিকুরের সমান শট খেলেছেন যুক্তরাষ্ট্রের চ্যান কিমও। তিন লাখ মার্কিন ডলারের টুর্নামেন্টের প্রথম রাউন্ডে ৯টি বার্ডি করেছেন সিদ্দিকুর, বগি তিনটি।
বাংলাদেশের অপর গলফার জামাল হোসেন পারের চেয়ে ৩ শট বেশি খেলে যৌথভাবে ৫৬তম স্থানে। তথ্যসূত্র: এশিয়ান ট্যুর।