ফিলিপিনো জিএমের কাছে নিয়াজের হার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এশিয়ান কন্টিনেন্টাল দাবায় বাজে একটা দিন গেল বাংলাদেশের। কাল হেরে গেছেন দুই প্রতিযোগী গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ও শারমীন সুলতানা (শিরিন)। ম্যানিলায় অনুষ্ঠানরত টুর্নামেন্টের ষষ্ঠ রাউন্ডে নিয়াজ হেরে গেছেন ফিলিপাইনের গ্র্যান্ডমাস্টার বারবোসা ওলিভের কাছে। শারমিন হেরেছেন ফিলিপাইনের ডোসিনা জেডারার কাছে। ছয় খেলায় সাড়ে তিন পয়েন্ট নিয়াজের, শারমিন এখনো পয়েন্টশূন্য।
ভুবনেশ্বরে কিট ফেস্টিভ্যাল: ভুবনেশ্বরে আন্তর্জাতিক কিট দাবা ফেস্টিভ্যালের পঞ্চম রাউন্ডে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান হারিয়েছেন ভারতের অর্জুন তিওয়ারিকে। আরেক গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব হেরেছেন ইউক্রেনের গ্র্যান্ডমাস্টার আলেক্সান্ডার জুবারেভের কাছে। পাঁচ খেলায় জিয়া ও রাজীবের পয়েন্ট সাড়ে ৩ করে।