ফিলিস্তিন যেতে পারে যুব ফুটবল দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২৩ জুন থেকে ৮ জুলাই প্রথম অনূর্ধ্ব-২২ এশিয়ান কাপ ফুটবল হচ্ছে। এই প্রতিযোগিতায় খেলতে এরই মধ্যে নাম নিবন্ধন করেছে বাংলাদেশ। বাছাইপর্বের ভেন্যু এখনো ঠিক হয়নি। এই পর্বের আয়োজক হতে চাইবে না বাংলাদেশ। তবে আগামী বছর অনুষ্ঠেয় চূড়ান্ত পর্বের আয়োজক হওয়ার চেষ্টা করবে বাফুফে। বাছাইপর্বে উত্তীর্ণ না হলেও চূড়ান্ত পর্বে স্বাগতিক দল সরাসরি খেলতে পারবে।আগামী মে মাসে ফিলিস্তিনে দ্বিতীয় আল নাকিব আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে খেলার আমন্ত্রণ এসেছে বাফুফের দপ্তরে। মূলত জাতীয় দলই চেয়েছে আয়োজকেরা। তবে অনূর্ধ্ব-২২ এশিয়ান কাপ সামনে রেখে বাংলাদেশ অনূর্ধ্ব-২২ দলকেই সেখানে পাঠানোর চিন্তাভাবনা আছে বাফুফের জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির। যাওয়া-আসার খরচ বাফুফের। থাকা-খাওয়ার খরচ দেবে আয়োজকেরা।