ফিলিস্তিনের কাছে বাংলাদেশের হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এএফসি চ্যালেঞ্জ কাপের বাছাইপর্বের প্রথম ম্যাচে ফিলিস্তিনের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ।আজ শনিবার নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত এই ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য ছিল। গোলের দেখা মেলে খেলার ৭৮ মিনিটে। হাইথাম দীপের করা ওই গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে ফিলিস্তিন।এ ম্যাচে গোলের দেখা না পেলেও খারাপ খেলেনি বাংলাদেশ। প্রথমার্ধে তো ফুটবলাররা খেলেছেন দুর্দান্ত। খেলার ১৮ মিনিটেই ভালো একটি সুযোগ এসেছিল। কিন্তু সেটি কাজে লাগাতে সমর্থ হয়নি বাংলাদেশ।বাংলাদেশের পরবর্তী ম্যাচ পরশু সোমবার। প্রতিপক্ষ স্বাগতিক নেপাল। আগামী বুধবার ‘ডি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে মারিয়ানা আইল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ দল।