ফিলিস্তিনের কাছে হারল বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হার দিয়ে এএফসি চ্যালেঞ্জ কাপ ফুটবলের বাছাইপর্ব শুরু করল বাংলাদেশ। মিয়ানমারের ইয়ুথ ট্রেনিং সেন্টার স্টেডিয়ামে কাল তারা ০-২ গোলে হেরেছে শক্তিশালী ফিলিস্তিনের কাছে। প্রথমার্ধে ফিলিস্তিনকে ঠেকিয়ে রাখতে পারলেও দ্বিতীয়ার্ধে ভেঙে পড়ে বাংলাদেশ। নিজেদের ভুলে হজম করে প্রথম গোল। ৪৬ মিনিটে আত্মঘাতী গোল করেন রাজু। ৬৫ মিনিটে জয় নিশ্চিত করা দ্বিতীয় গোল ফিলিস্তিনি স্ট্রাইকার মুরাদের। খেলা শেষে বিষণ্ন বাংলাদেশের কোচ রবার্ট রুবচিচ বলেন, ‘নিজেদের ভুলে বোকার মতো দুই গোল খাওয়ায় আমি খুবই হতাশ। যদিও আমরা প্রথমার্ধে খুব ভালো খেলেছি। তবে মাত্র দুই দিনের অনুশীলনে ছেলেরা খুবই ভালো খেলেছে। আমাদের আসলে ভালো স্ট্রাইকারের অভাব রয়েছে।’ আগামীকাল একই ভেন্যুতে বাংলাদেশের পরবর্তী ম্যাচ স্বাগতিক মিয়ানমারের বিপক্ষে।নোভাকের বিদায়খেলা থেকে বিদায় নিয়েছিলেন অনেক আগেই। এবার পৃথিবী থেকেই বিদায় নিলেন লাডিস্লাভ নোভাক। সোমবার ৭৯ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন অখণ্ড চেকোস্লোভাকিয়ার সাবেক এই ফুটবলার। চেকোস্লোভাকিয়াকে ১৯৬২ চিলি বিশ্বকাপে নেতৃত্ব দিয়ে দলকে তুলে নিয়ে গিয়েছিলেন ফাইনালে। ফাইনালে ব্রাজিলের কাছে হেরে গিয়েছিল নোভাকের দল। ১৯৬০ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে তাঁর অধিনায়কত্বেই তৃতীয় হয়েছিল চেকোস্লোভাকিয়া। ১৯৫২-১৯৬৬ পর্যন্ত দেশের পক্ষে ৭৫টি ম্যাচ খেলেছেন এই ডিফেন্ডার। ওয়েবসাইট।