ফিল্ডারদের দুষলেন কোচ ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ফিল্ডিং নিয়ে কোনো অজুহাত নয় বলে মন্তব্য করেছেন কোচ স্টুয়ার্ট ল। তাঁর দাবি, দুর্বল ফিল্ডিংয়ের কারণেই মিরপুরে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে চাপের মধ্যে রয়েছে বাংলাদেশ।আজ টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে স্টুয়ার্ট ল বলেন, ‘এমনিতেই পাকিস্তানের পারফরম্যান্সের কারণে আমরা চাপের মুখে রয়েছি। ভালো ব্যাটসম্যানদের ক্যাচ ছেড়ে দেওয়ার অর্থ হলো তাঁদের ব্যাট করার সুযোগ করে দেওয়া।’ফিল্ডারদের দুর্বল ফিল্ডিংয়ের কারণেই বাংলাদেশ চাপের মধ্যে আছে ইঙ্গিত করে ল বলেন, ফিল্ডিং নিয়ে কোনো অজুহাত নয়। ৩৮ বছর বয়সী ফিল্ডাররা মাঠে দৌড়াচ্ছে না? দলের সবার বয়স ২৫-এর কাছাকাছি। তরুণদের চার-পাঁচ দিন মাঠে লড়াই করার সামর্থ্য থাকা উচিত।’আজ তিনটি ক্যাচ ছেড়েছেন বাংলাদেশি ফিল্ডাররা। মিড-অনে সহজ ক্যাচ নিতে ব্যর্থ হন রবিউল ইসলাম। এ ছাড়া মাহমুদউল্লাহ স্লিপে ও ইলিয়াস সানি মিড-উইকেটে একটি করে ক্যাচ নিতে ব্যর্থ হন। আর এ কারণেই প্রথম ইনিংসে বাংলাদেশের চেয়ে ১৩২ রানে এগিয়ে যায় পাকিস্তান।স্টুয়ার্ট ল আত্মবিশ্বাসী, এখনো মিরপুর টেস্টে ড্র করার মতো অবস্থায় আছে বাংলাদেশ। তাঁর ব্যাখ্যা, ‘ক্রিজে থাকা দুই ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও নাসির হোসেন যদি ভালো ব্যাট করতে পারে, ড্র করতে পারব আমরা। যদি আমরা কাল দুই থেকে আড়াই সেশনও ব্যাট করতে পারি, আমি বিশ্বাস করি, আমরা পারব।’